Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৫ AM || প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৬, ১২:০৩ AM

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের মানবিক অক্সিজেন সেবা অব্যাহত

News Image

নিজস্ব প্রতিবেদক: আবু সাঈদ আকাশ 

মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মানবিক সেবায় অব্যাহত রয়েছে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সংগঠনের হটলাইন নম্বরে ফোন আসে—একজন রোগীর অক্সিজেনের সমস্যা হচ্ছে, জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিলম্ব না করে বেজেরডাঙ্গা অক্সিজেন ব্যাংকের সভাপতি শিহাব উদ্দিন ওমরের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রোগীর বাড়িতে ছুটে যান। এ সময় সঙ্গে ছিলেন আবু সাঈদ আকাশ ও সোহাগ। তারা অক্সিমিটারের মাধ্যমে রোগীর অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে দেখেন, অক্সিজেন লেভেল স্বাভাবিক রয়েছে। তবে শারীরিক অন্য কোনো জটিলতা থাকতে পারে—এমন আশঙ্কায় দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আল্লাহর রহমতে মানুষের জরুরি প্রয়োজনে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের অক্সিজেন সেবা এখনো চলমান রয়েছে। বর্তমানে বেগুনবাড়িয়া, মধ্যডাঙ্গা ও উত্তরদিহি গ্রামে সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সেবা চালু রয়েছে।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, রাত-দিনের কোনো সময়ের তোয়াক্কা না করে মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। জরুরি প্রয়োজনে একটি ফোনকল পেলেই সামর্থ্য অনুযায়ী দ্রুত মানুষের কাছে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের সদস্যরা। একই সঙ্গে সংগঠনের সকল স্বেচ্ছাসেবীর জন্য দোয়া চেয়ে তারা বলেন, আল্লাহ যেন মানুষের সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করেন এবং এই মানবিক কার্যক্রম কবুল করেন।